সুষ্ঠু ভোটের পথে কেউ বাধা হলে ছাড় দেওয়া হবে না: আমীর খসরু

সুষ্ঠু ভোটের পথে কেউ বাধা হলে ছাড় দেওয়া হবে না: আমীর খসরু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ । আপডেট ১৯:১৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার খবর আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ গড়তে হবে। তবে সাবধান হতে হবে। কারণ, সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা ষড়যন্ত্র করে সংহিতার দায় বিএনপির ওপর চাপাতে চাইবে।

মঙ্গলবার (১৩ জুন) ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। সারাদেশে লোডশেডিং, বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়। এর আগে পদযাত্রা অংশ নিতে দুপুর ১টা থেকেই উত্তর মহানগর বিএনপির বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা খø খø মিছিল নিয়ে মহাখালী বাস স্টেশনের সামনে জড়ো হতে থাকেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার তলে-তলে ষড়যন্ত্র করছে যে, সংহিতা করে দায় বিএনপির ওপর চাপাতে পারলেই বিশ্বকে ভুল বোঝাতে পারবে। কিন্তু এই ষড়যন্ত্র সফল হবে না। কারণ বিএনপির কোনো সংহিতা লাগবে না। কোটি কোটি জনতা বিএনপির পক্ষে আজ রাস্তায় নেমেছে। এসব করলে উল্টা সরকার ধরা খাবে। দেশে আরও স্যাংশন আসবে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্ভরশীলতা জনগণের ওপর নেই। তাদের নির্ভরশীলতা পুলিশ, র‌্যাবের ওপর। আর বিএনপির ভরসা জনগণ।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading