রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ । আপডেট ০৯:৪৫

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (১৪ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৫ জুন) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৯৭৫ পিস ইয়াবা ছাড়াও ২২ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ১০৪ গ্রাম (৫০ পুরিয়া) হেরোইনসহ ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও এক বোতল দেশীয় তৈরি মদ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩২টি মামলা করা হয়েছে। ৭টা;
টি স্পোর্টস।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading