মেঘনায় ৩ ট্রলারডুবি: নিখোঁজের ৪ ঘন্টা পর ২০ জেলে উদ্ধার

মেঘনায় ৩ ট্রলারডুবি: নিখোঁজের ৪ ঘন্টা পর ২০ জেলে উদ্ধার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ । আপডেট ০৯:৫৫

ভোলার মনপুরায় উত্তাল ঢেউয়ে তলা ফেটে ৩ ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২০ জেলে জীবিত উদ্ধার হয়েছে। এ নিয়ে ৩ ট্রলারের ৩৬ জন মাঝি-জেলে সবাই জীবিত উদ্ধার হয়েছে।

এ ঘটনায় এখন আর কেউ নিখোঁজ নেই বলে জানা গেছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল বুধবার (১৪ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকাল ১০টায় মনপুরার মেঘনার শেষপ্রান্ত চরনিজামের পূর্বপাশে মেঘনায় ইলিশ শিকারের সময় এ ঘটনা ঘটে। তখন ১৬ জনকে তাৎক্ষণিক উদ্ধার করা গেলেও বাকি ২০ জনকে এদিন বিকেলে জীবিত উদ্ধার করা হয়।

ডুবে যাওয়া ট্রলারের মধ্যে ২টি মনপুরার ও অপরটি নোয়াখালীর সুবর্ণচরের।

ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করে মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, সকাল ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। এরপর নিখোঁজ জেলেদের উদ্ধারে জনতা ঘাট থেকে একটি ট্রলার পাঠানো হয়।

জনতা মাছ ঘাটের আড়ৎ মালিক এনাম হাওলাদার জানান, প্রায় ৪ ঘণ্টা পর সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তাদের নিয়ে উদ্ধারকারী ট্রলারটি ঘাটে ফিরেছে।

এ বিষয়ে মনপুরা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ট্রলারডুবির ঘটনা মালিক বা আড়তদার কেউ পুলিশকে অবহিত করেনি। তবে বিভিন্ন মাধ্যমে আমরা ট্রলারডুবির খবর পেয়েছি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল বলেন, ট্রলারডুবির খবর আমরা পেয়েছি। মনপুরা থেকে কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদারকি করা হচ্ছে।
টি স্পোর্টস।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading