আমেরিকা-চীন সামরিক সংঘর্ষের দিকে যাচ্ছে: হেনরি কিসিঞ্জার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৬ জুন ২০২৩ । আপডেট ১৯:৩০
আমেরিকা এবং চীন তাদের বর্তমান নীতি অনুসরণ করতে থাকলে প্রকাশ্যে সামরিক সংঘর্ষের দিকে ধাবিত হতে পারে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী দিয়েছেন।ব্লুমবার্গের সঙ্গে কথোপকথনে হেনরি কিসিঞ্জারকে জিজ্ঞাসা করা হয়েছিল, চীন অদূর ভবিষ্যতে তাইওয়ানকে মেইনল্যান্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করবে কিনা। তবে এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব দেননি কিসিঞ্জার। বরং তিনি সতর্ক করে দিয়ে বলেন, সম্পর্কের বর্তমান গতিপথ অব্যাহত থাকলে, আমি মনে করি সামরিক সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।
তিনি দাবি করেন, চীন-মার্কিন সম্পর্ক একটি ‘অতুলনীয় পরিস্থিতিতে’ পৌঁছেছে, কারণ উভয় দেশ একে অপরকে গভীর সন্দেহের চোখে দেখে। কিসিঞ্জার বলেন, ‘চীনের জন্য সবচেয়ে বড় হুমকি হলো আমেরিকা এবং এটি এখানেও (আমেরিকার জন্য) সত্য।তিনি বলেন, অন্যদিকে, যুদ্ধগুলো এখন অজেয় হয়ে উঠেছে। কেউ জিতলেও এমন কিছুর বিনিময়ে জিততে হবে যা হিসাবের বাইরে।’ প্রাক্তন এই ক‚টনীতিক সতর্ক করে দিয়ে বলেন, ‘উভয় দেশকে এখন খাদের কিনারা থেকে সরে আসতে হবে।
কিসিঞ্জার জোর দিয়ে বলেন, সম্পর্কের বর্তমান গতিপথ পরিবর্তন করতে হবে এবং বিভিন্ন লক্ষণ দেখে বুঝা যায়, উভয় পক্ষই উত্তেজনা প্রশমন করতে চাইছে।
তবে আমেরিকা এবং চীন উত্তেজনা প্রশমিত করতে সক্ষম হবে কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন হেনরি কিসিঞ্জার। তিনি যুক্তি দিয়ে বলেন, আমি যে ধরণের সংলাপের সুপারিশ করেছিলাম, তারা এখনও সেরকম কিছু করেনি। তবে আমি মনে করি তারা সেদিকে এগিয়ে যাচ্ছে।
ইউডি/এজেএস

