আমেরিকা কথা বলেছে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিয়ে: গয়েশ্বর

আমেরিকা কথা বলেছে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিয়ে: গয়েশ্বর

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ জুন ২০২৩ । আপডেট ২০:০০

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সেন্টমার্টিন দিয়ে দিলে তিনি (প্রধানমন্ত্রী) নাকি ক্ষমতায় থাকতে পারবেন। সেন্টমার্টিন দিয়ে ক্ষমতায় থাকতে পারলে তিনি তা আগেই দিয়ে দিতেন। শুক্রবার (২৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আগামীর বাংলাদেশের আয়োজনে ‘বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকালীন নিরপেক্ষ শাসনব্যবস্থার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, আমেরিকা তো সেন্টমার্টিন নিয়ে কথা বলেনি। আমেরিকা কথা বলেছে এ দেশে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিয়ে। সেন্টমার্টিন নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি নাকি সেন্টমার্টিন আমেরিকাকে দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারবেন। সেন্টমার্টিন দিয়ে যদি ক্ষমতায় থাকতে পারতেন তবে তা আগেই দিয়ে দিতেন।

সরকারপ্রধানের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী কোন চেয়ারে বসে আছেন তা তার হয়তো মনে নেই। এ দায়িত্বে থেকে কীভাবে কথা বলতে হয়, তা-ও তিনি হয়তো জানেন না। একজন ক‚টনীতিকের সঙ্গে কীভাবে কথা বলতে হয়। ক‚টনীতিকরা সাধারণত সামনে কাউকে হ্যাঁ বলেন না; আবার না-ও বলেন না।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading