বীরের বাবা আমি মাও আমি: বুবলী

বীরের বাবা আমি মাও আমি: বুবলী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ । আপডেট ০৭:২০

রোজারঈদে শাকিব খানের বাসায় গিয়েছেন, তারসঙ্গেঘুরেছেন, খেয়েছেন-খাইয়েছেন, গল্প-আড্ডাতে দারুণ সময় কাটিয়েছেন—এমনটাই তখন জানান চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর তাকে শুনতে হয় ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দেওয়ার মতো অপবাদ।

এবার হয়তো এসব ঝামেলা মাড়াতে চাননি বুবলী। তাই তো এবারের কোরবানির ঈদে সন্তান বীরকে নিয়ে বাবা শাকিব খানের বাসায় যাবেন কি না? এমন প্রশ্নের জবাবে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নায়িকা। স্পষ্ট জানিয়ে দেন, বীরের বাবা তিনি, মাও তিনি।

সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘বীরের বাবা আমি, মাও আমি। সবখানে আমাকেই বীরের বাবা ও মায়ের ভূমিকা পালন করতে হচ্ছে। বীর তো এখন বাবা-মায়ের সঙ্গেই আছে। ঈদেও থাকবে। এর বাইরে তেমন কিছু আর বলার নেই। কাজের বাইরে আমার পুরোটা সময় শেহজাদের জন্যই থাকে। এবারের ঈদ শেহজাদকে নিয়েই কাটবে।’

অভিনেত্রীর এ কথা থেকেই পরিষ্কার, শাকিবের বাসায় ছেলেকে নিয়ে এবার আর যাচ্ছেন না তিনি। এমনকী শাকিবের সঙ্গে এখন তার যোগাযোগ কেমন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কথা বলতে চাই না। একদমই চাই না।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading