সবচেয়ে বয়স্ক নোবেলজয়ী বিজ্ঞানী আর নেই

সবচেয়ে বয়স্ক নোবেলজয়ী বিজ্ঞানী আর নেই

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ । আপডেট ১২:৩০

বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেলজয়ী বিজ্ঞানী জন গুডেনাফ ১০০ বছর বয়সে মারা গেছেন। খবর: বিবিসি’র। আমেরিকার স্থানীয় সময় রবিবার তার মৃত্যু হয় বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন। সেখানে তিনি প্রকৌশলবিদ্যার অধ্যাপক হিসেবে কাজ করতেন।

১৯২২ সালে জার্মানিতে এক মার্কিন পরিবারে জন্মগ্রহণ করেন ড. জন গুডেনাফ। পরে তাঁর শৈশব কাটে আমেরিকার উত্তরপূর্বাঞ্চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সামরিক বাহিনীতে আবহাওয়াবিদ হিসেবে কাজ করেন তিনি। ইয়েল ইউনিভার্সিটি থেকে গণিতে গ্রাজুয়েশন এবং ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেন গুডেনাফ। গুডেনাফের স্ত্রী আইরিন ওয়াইজম্যান ২০১৬ সালে মারা যান। তাঁদের পরিবারে কোনো সন্তান ছিল না।

লিথিয়াম ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন গুডেনাফ। তাঁর কাজের ফলস্বরূপ লিথিয়াম-আয়ন ব্যাটারি বর্তমানে বিশ্বজুড়ে লাখ লাখ বৈদ্যুতিক গাড়িতে শক্তি সরবরাহের কাজ করে যাচ্ছে। ব্যাটারি নিয়ে কাজ করে ২০১৯ সালে ৯৭ বছর বয়সে রসায়নে নোবেল পান তিনি। ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টিনের প্রেসিডেন্ট জে হারৎজেল বলেছেন, তার আবিষ্কার পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনে কাজে লেগেছে। বৈজ্ঞানিক গবেষণায় তিনি একজন ক্ষুরধার নেতা ছিলেন। তিনি কখনোই জ্বালানি-মজুতের নানাবিধ সমাধান নিয়ে গবেষণা বন্ধ করেননি।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading