বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে যা বললেন তামিম

বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে যা বললেন তামিম

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ । আপডেট ১৭:৫৫

বিশ্বকাপ শুরু হতে আর ‘১০০’ দিন বাকি। এমন একটা গোল্ডেন দিনেই আসন্ন ভারত বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে নিজেদের প্রথম ম্যাচে ৭ অক্টোবর আফগানিস্তানেরম বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আসন্ন এই বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে আলাপকালে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ‘যে দলটি নিয়ে আমরা বিশ্বকাপে যাবো তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা দুর্দান্ত পারফর্ম করছি এবং বিশ্বকাপ বাছাইয়ে (ওয়ানডে সুপার লিগ) আমরা অন্যতম সেরা দল ছিলাম। অভিজ্ঞতা ও প্রতিভার মিশ্রণে আমরা ভালো একটি দল, কন্ডিশনও আমাদের পরিচিত।’

ইন্ডিয়া, পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে সবমিলিয়ে দশটি দল অংশগ্রহণ করবে। যেখানে টাইগার অধিনায়ক তামিম কোনো দলকেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না। তার মতে, প্রত্যেকটি দলই কঠিন প্রতিপক্ষ, ‘টুর্নামেন্টের কাঠামো আপনাকে স্বস্তিতে থাকার সুযোগ দেয় না। প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, কোনো খেলাই সহজ হবে না।’

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশ দল ভালো হলেও এই সংস্করণকেই সবচেয়ে চ্যালেঞ্জিং বলছেন তামিম, ‘এটাই আলটিমেট ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সাথে আরও কিছুর তুলনা হয় না কারণ সাদা বলের ক্রিকেটে এটিই সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাট। যা ক্রমাগত আপনার খেলার প্রতি সচেতনতা এবং টেম্পারমেন্টের পরীক্ষা নেবে।’

ইউডি/সিফাত

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading