সাফ ফুটবল: সেমিফাইনাল নিশ্চিত করতে ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

সাফ ফুটবল: সেমিফাইনাল নিশ্চিত করতে ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ জুন ২০২৩ । আপডেট ১১:১০

দক্ষিণ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ- সাফের গ্রুপ পর্বে আজ বুধবার নিজেদের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি। প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হারের পর মালদ্বীপের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ, যে কারণে এখনও বাংলাদেশের জন্য সেমিফাইনালে ওঠার পথ খোলা রয়েছে।

কিন্তু সেজন্য শুধু ম্যাচ জিতলেই হবে না, অন্য ম্যাচের ফলাফল এবং গোলের ব্যবধানের দিকেও তাকিয়ে থাকতে হবে। লেবাননের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ, পরের ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে ৩-১ গোলে এখনও পর্যন্ত গোল ব্যবধানে বাংলাদেশ সমতায় অবস্থান করছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দল এখন বেশ ফুরফুরে মেজাজে আছে, মালদ্বীপের বিপক্ষে জয় গোটা দলের আমেজ বদলে দিয়েছে।বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা এই অজর্নকে ‘দুর্দান্ত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আমরা জানি তিনটি পয়েন্ট কতোটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমাদের আগ্রাসী হতে হতো এবং শক্তিশালী, আমরা সেটাই চেষ্টা করেছি।

২০০৯ সালের পর বাংলাদেশ ফুটবল দল এই সাত আট দলের সাফ চ্যাম্পিয়নশিপেও সেরা চারে জায়গা করে নিতে পারেনি, ১৯৯৫ সালে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। এবার যদি বাংলাদেশ শেষ ম্যাচে জয় পায় সেক্ষেত্রে সেমিফাইনাল নিশ্চিত করবে, যদি ড্র হয় সেক্ষেত্রেও সুযোগ থাকবে তবে সেক্ষেত্রে মালদ্বীপের বিপক্ষে লেবাননের জয় প্রয়োজন হবে।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ভুটান কোচ পেমা দর্জি বলেন, আমাদের জন্য বাংলাদেশকে হারানো সহজ হবে না তবে আমরা আশা হারাতে চাই না। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটান কখনোই ফাইনালে খেলতে পারেনি, এই টুর্নামেন্টের ইতিহাসে মোট ২৪ ম্যাচ খেলা ভুটান এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে ২০০৮ সালে আফগানিস্তানের বিপক্ষে এবং একটি ম্যাচ ড্র করেছে।

বাংলাদেশ এখনও পর্যন্ত ভুটানের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে হেরেছে. ২০১৬ সালের এএফসি এশিয়ান কাপের প্রি কোয়ালিফায়ারের সেই হারে বাংলাদেশের ফুটবল অনেক পিছিয়ে গিয়েছিল।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading