দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : র্যাব ডিজি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ জুন ২০২৩ । আপডেট ১২:১৫
র্যাব’র মহাপরিচালক এম খুরশীদ হোসেন জানিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদুল আজহায় সারাদেশে সার্বিক নিরাপত্তার জন্য র্যাব’র গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বুধবার (২৮ জুন) রজধানীর ঢাকায় জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, গরুর হাটগুলোতে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অনলাইনে নানা প্রতারণার বিষয়ে নজরদারি রাখা হয়েছে। কেউ যেন গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি না করতে পারে সেজন্য সাইবার ইউনিটও কাজ করছে।’
খুরশীদ হোসেন বলেন, ঈদুল আজহায় সার্বিক নিরাপত্তার জন্য র্যাব’রগোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সারাদেশর ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব’রহেলিকপ্টার, বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড কাজ ঈদে নিরাপত্তায় কাজ করবে।
তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। র্যাব’র বিভিন্ন ইউনিট কাজ করছে।
ইউডি/এজেএস

