ফিরতি হজ ফ্লাইট শুরু ৩ জুলাই

ফিরতি হজ ফ্লাইট শুরু ৩ জুলাই

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ জুন ২০২৩ । আপডেট ১২:২৫

আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে বিমানের ফিরতি হজ ফ্লাইট। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমান সূত্রে জানা গেছে, আগামী ৩ জুলাই ভোর ৬টা ৫ মিনিটে প্রথম ফিরতি হজ ফ্লাইট সম্মানিত হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে।

এ বছর ১৬০টি ফ্লাইটের মাধ্যমে বিমান সর্বমোট ৬১ হাজার ১৫১ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। হজযাত্রী পরিবহনে সম্পূর্ণ নিজস্ব উড়োজাহাজ ব্যবহৃত হয়েছে। গত ২১ মে থেকে বিমানের প্রাক হজ ফ্লাইট শুরু হয়। এ বছর বিমান ছাড়াও সৌদিভিত্তিক এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে হজযাত্রীদের বহন করে।

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত হজযাত্রীদের নিরাপদে পুণ্যভূমিতে পৌঁছে দেওয়ার পবিত্র দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে। এ বছর বিমানের প্রি-হজের শেষ ফ্লাইট বিজি৩৩৫ গত ২২ জুন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ২৬২ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রার মাধ্যমে বিমানের প্রি-হজ কার্যক্রম শেষ হয়েছে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading