প্রধানমন্ত্রী‌কে ঈদের শুভেচ্ছা মো‌দির

প্রধানমন্ত্রী‌কে ঈদের শুভেচ্ছা মো‌দির

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ জুন ২০২৩ । আপডেট ২১:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৮ জুন) ঢাকার ভারতীয় হাইক‌মিশন এক বার্তায় এ তথ‌্য জানায়।

এক চি‌ঠি‌তে বাংলা‌দেশের প্রধানমন্ত্রী‌কে পাঠা‌নো শুভেচ্ছা বার্তায় মো‌দি ব‌লেন, ঈদুল আজহার এই পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসেবে কাজ করে।

মো‌দি ব‌লেন, ইন্ডিয়া ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে।

পবিত্র ঈদুল আজহার এই উৎসব দুই দে‌শের জনগণকে আরও কাছাকাছি নিয়ে যা‌বে বলে আশা করেন মোদি।

ইউডি/সিফাত

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading