জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান ঢাকা আসছেন আজ

জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান ঢাকা আসছেন আজ

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ জুলাই ২০২৩ । আপডেট ১০:১০

দুই দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রোক্স। চলতি বছরের শেষ দিকে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে। ওই সম্মেলনের প্রস্তুতি সভায় অংশ নিতে রবিবার (০২ জুলাই) তিনি ঢাকায় আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আগামী ৫ ও ৬ ডিসেম্বর ঘানায় শান্তিরক্ষী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এতে জাতিসংঘের শান্তিরক্ষায় অংশগ্রহণ ও অর্থায়নকারী সদস্য দেশগুলোর মন্ত্রীরা যোগ দেবেন। এসব দেশের প্রতিনিধিরাই বাংলাদেশে প্রস্তুতি সভায় অংশ নেবেন। এটি রবি ও সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে। মোট ৪০ দেশের শান্তিরক্ষাবিষয়ক মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা ছাড়াও অন্য প্রতিনিধিরা অংশ নেবেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘প্রস্তুতি সভায় অংশগ্রহণ ছাড়াও প্রতিনিধিরা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন করবেন। তা ছাড়া জ্যঁ পিয়েরে ল্যাক্রোক্সের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading