আফগানিস্তান সিরিজ: এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন হাথুরু

আফগানিস্তান সিরিজ: এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন হাথুরু

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ জুলাই ২০২৩ । আপডেট ২১:৫০

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান। গত শনিবার ঢাকায় পা রাখে তারা। ওইদিনই ম্যাচ ভেন্যু চট্টগ্রামে চলে যায় পুরো দল। পরদিন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে সফরকারিরা। যেখানে অধিনায়ক হিসেবে ফিরেছেন লেগ স্পিনার রশিদ খান। যিনি কিনা অনুপস্থিত ছিলেন টেস্ট ম্যাচে। আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে অনুশীলনে ব্যস্ত টাইগাররা।

সোমবার (০৩ জুলাই) অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহে। আফগান দল নিয়ে তিনি বলেন, আফগানিস্তান স¤প্রতি ভালো ক্রিকেট খেলছে। তাদের ভালো বোলিং ইউনিট আছে। পাশাপাশি চারজন ভালো ব্যাটারও রয়েছে। তারা একদিনের ক্রিকেটের জন্য ভালো টিম। যদিও আমরা সর্বশেষ টেস্ট ম্যাচটি জিতেছি। তবে এটা ভিন্ন ফরম্যাট।

এখনও এশিয়া কাপের সূচি প্রকাশ হয়নি। বাংলাদেশের জন্য এটি সমস্যার কারণ হতে পারে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে হাথুরু বলেন, আমি তা মনে করি না। তারা (বাংলাদেশ) অনেক ভালো ক্রিকেট খেলছে। এশিয়া কাপের আগে আমাদের কাছে এ সিরিজ রয়েছে। এছাড়া বিশ্বকাপের আগে কয়েকটি অনুশীলন ম্যাচও আছে। আমি মনে করি এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এতটুকুই যথেষ্ট।

যেহেতু সামনে ক্রিকেট বিশ্বকাপ, এর আগে এই সিরিজে দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা চালানো হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে তার উত্তর, ‘আমার এ সিরিজ কিছু খেলোয়াড়কে বাজিয়ে দেখার চেষ্টা করছি। সকলেই জানেন আমরা আসলে কি করতে চাচ্ছি। অবস্থা অনুযায়ী দলের ব্যটিং গভীরতা কেমন হবে তা নিয়ে কাজ করছি। মূলত টাইগার কোচ হাথুরু দেখতে চান সাইড বেঞ্চের শক্তি। এর পাশাপাশি অন্য তরুণ ক্রিকেটারদেরও বিভিন্ন পজিশনের জন্য খেলিয়ে দেখতে চান বাংলাদেশের এই হেড কোচ, ‘হ্যাঁ! আমরা কিছু ছেলেকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। এর মানে এটি নয় যে, পরীক্ষা-নিরীক্ষা করছি। তামিমের ইনজুরি নিয়ে প্রশ্ন আসলে হাথুরু বলেন, আমি কারও মেডিকেল হিস্ট্রি নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। সে (তামিম ইকবাল) দু’দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। রিকভার করছে কি না অনুশীলনের পর তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading