কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন মেহরীন

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন মেহরীন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ০৪ জুলাই ২০২৩ । আপডেট ১২:০০

কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত হলো বঙ্গনারী সম্মাননা। সেখানে পুরস্কার পেলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মেহরীন। ভারতে মেহরীনের হাতে সম্মাননা তুলে দেন হিউমান রাইটসের চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া কার্পা, আয়োজক সুরিয়া সিনহা, অভিনেত্রী সোমা চক্রবর্তী।

সুরিয়া সিনহা এবং উইনারস প্রেজেন্টস তাকে এ পুরস্কার দিয়েছে রেডউইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভের ব্যানারে।

২ জুলাই সন্ধ্যায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সত্যজিৎ রায় অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়।

দুই বাংলার সফল নারীদের হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা। বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ থেকে সংগীতশিল্পী মেহরীনকে দেওয়া হয় এ পুরস্কার।

যেসব মা সন্তানদের এগিয়ে নিতে নিজেরা আজীবন আড়ালে থেকে যান তাদের প্রতি বঙ্গনারী সম্মাননাটি উৎসর্গ করেছেন সংগীতশিল্পী মেহরীন। তিনি ছাড়াও মমতা শংকর, অপরাজিতা আঢ্যসহ ১৯ জনকে এবার সম্মাননা দিয়েছে সংগঠনটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading