ঢাকার বাতাসের মান ‘মধ্যম’

ঢাকার বাতাসের মান ‘মধ্যম’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ০৪ জুলাই ২০২৩ । আপডেট ১২:৪০

ঈদের ছুটির পর রাজধানী এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে না আসায় মঙ্গলবার (৪ জুলাই) সকালেও বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। এদিন সকালের দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭০ নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ২১তম স্থানে ছিল।

ভারতের দিল্লি, চিলির সান্তিয়াগো এবং ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ১৫৪, ১৪৪ এবং ১৪৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে, বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়ে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading