আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ জুলাই ২০২৩ । আপডেট ১৫:২০

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পাবলিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৭ জুলাই) চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন এবং পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আগামী বছরগুলোতে সব পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারণ, সময় এবং পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সেভাবেই সবকিছু প্রস্তুত করা হচ্ছে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত তিন দিন পরপর বাসাবাড়ি পরিষ্কার করার আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, বাসাবাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’

এর আগে ঢাকা থেকে চাঁদপুরে পৌঁছলে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ অনেকে।

পরে মন্ত্রী যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে অংশ নেন। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মায়ের কুলখানিতে অংশ নেন দীপু মনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading