বিয়ের পরিকল্পনা জানালেন দীঘি
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ জুলাই ২০২৩ । আপডেট ০৯:০০
শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রার্থনা ফারদিন দিঘী। তার অভিনয়ে অভিভূত হননি এমন মানুষ কমই আছেন। ছোটবেলায় গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয়েছিল দীঘির। প্রথম কাজেই পেয়েছিলেন জনপ্রিয়তা। তারপরের গল্প সবার জানা। পরিণত বয়সে চিত্রনায়িকা হিসেবে দীঘির শুরু নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে। তার নির্মিত ‘তুমি আছ, তুমি নাই’ ছবিতে অভিনয় করেচন তিনি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে অভিনয় করেছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশীর সঙ্গে আরেফিন জিলানী সাকিবের বিয়ে হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেক তারকা উপস্থিত হয়েছিলেন।
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে দীঘি বলেন, বউ সাজলে সবাইকে সুন্দর লাগে। সে কম সাজুক অথবা বেশি সাজুগুজু করুক। ঐশী আপু ও জিলানী সাকিব ভাইয়া দুজনই খুব ভালো মানুষ। তারা সংসারে জীবনে সুখী হোক এই কামনা থাকবে।
এসময় জানতে চাওয়া হয় দীঘি কবে বউ সাজবেন? জবাবে বলেন, এই প্রশ্নটা মনে হয় পাঁচ অথবা ছয় বছর পর জিজ্ঞেস করলে ভালো হতো। তা হলে একটা তারিখ বলতে পারতাম। ধরে রাখতে পারেন ৫-৬ বছর পর একটা সুখবর দিত পারব।
তবে অনেকের মনেই দীঘিকে নিয়ে একটি প্রশ্ন ঘুরে বেড়ায়। সেটি হলো দীঘি হিন্দু না মুসলিম?
কেননা দীঘির মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী হলেও বাবা সুব্রত চক্রবর্তীকে হিন্দু ধর্মের অনুসারী বলেন জানেন দর্শক। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঁকি দেয় কার ধর্ম বেছে নিয়েছেন দীঘি, বাবা নাকি মায়ের?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর দিয়েছেন দীঘি। তিনি বলেন, অনেকের মধ্যে আমাকে নিয়ে এই প্রশ্নটি উঁকি দেয়। আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। কিন্তু মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। তারপর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি, আমার ভাইও ইসলাম ধর্ম পালন করি। তবে আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার।
অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দীঘি। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মার্ডার নাইন্টিজ’। এটি নির্মাণ করেছেন আবু হায়াৎ মাহমুদ ভূঁইয়া।
ইউডি/কেএস

