রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ জুলাই ২০২৩ । আপডেট ১৩:৫৫
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের থেকে ৯১১৬ পিস ইয়াবা, ১০ কেজি ২৫ গ্রাম গাঁজা, ৪৬৬ গ্রাম ২৫০ পুরিয়া হেরোইন ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
ইউডি/কেএস

