ডিএসইতে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

ডিএসইতে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জুলাই ২০২৩ । আপডেট ১৬:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। আজ ডিএসইর লেনদেন হাজার কোটির ঘর অতিক্রম করেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও লেনদেন বেড়েছে। সূত্র-ডিএসই-সিএসই।

সোমবার ডিএসইতে ১ হাজার ৮৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৬২ কোটি ৫৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯২১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading