নারীদের পরামর্শ দিলেন মেহজাবীন

নারীদের পরামর্শ দিলেন মেহজাবীন

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জুলাই ২০২৩ । আপডেট ১৬:৪০

ছোট পর্দার সফল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন। ছোট পর্দার এ অভিনেত্রী সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি নারীদের উদ্দেশে কিছু পরামর্শ দিয়েছেন।

অভিনেত্রী লিখেছেন, ‘নারী: আপনাকে সব কিছু করতে হবে না। আপনাকে একজন সুপারমম, একজন সুপার হাউসওয়াইফ, একজন সুপার পেশাদার, একজন সুপারওম্যান হতে হবে না। কারণ যখন আপনার শরীর আপনাকে সমর্থন করবে না, তখন খুব কম মানুষই আপনার ওই পরিশ্রমের কথা মনে রাখবে।’

মেহজাবীন চৌধুরী আরও লেখেন, ‘তাই বাইরে যান, ভ্রমণ করুন, হাঁটাহাঁটি করুন, ওয়ার্কআউট করুন, পার্কে যান, জিমে যান, যা আপনাকে চাঙা করে তা খান, নিজেকে ঠিক করুন। আপনার পছন্দের পোশাক পরুন, নিজের মতো থাকুন, নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, কখনো কখনো না বলুন এবং এটি আপনার জন্যই করুন!’

‘বাচ্চারা বড় হয়ে চলে যায়, স্বামীরা সব সময় থাকে না, কাজ সহজেই আপনাকে প্রতিস্থাপন করতে পারে, ঘর আবার নোংরা হয়ে যাবে, তবে আপনার মানসিক স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ এবং আপনি দ্বিতীয়বার সুযোগ নাও পেতে পারেন।’

প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন মেহজাবীন চৌধুরী। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মেহজাবীন অভিনয়ে জন্য অসংখ্য পুরষ্কার এবং সম্মাননা পেয়েছেন। তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে- মেরিল প্রথম আলো পুরস্কার, সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার, বাবিসাস পুরস্কার লাভ করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading