ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ । আপডেট ০৯:৩৫

সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার প্রায় ৭ মাস পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

কেন্দ্রীয় সম্মেলনের প্রায় ৭ মাস পর সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হয়। এরপর ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরও নাম ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদের। কিন্তু তারা এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতির পদ পেয়েছেন রাকিবুল হাসান রাকিব, খাদিমুল বাশার জয়, তাহসান আহমেদ রাসেলসহ ৭১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারী, মোহাম্মদ হোসাইন আহমেদ সোহান, মো. নাজিম উদ্দিনসহ ১১ জনকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আতিকা বিনতে হোসাইন, আরিফ মাহামুদ, অতনু বর্মনসহ ১১ জনকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading