সোমবার ৫টার পর বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান

সোমবার ৫টার পর বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জুলাই ২০২৩ । আপডেট ১১:৩০

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে বাজুস থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়, ১৭ জুলাই বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন সারাদেশে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন সফল করার লক্ষ্যে সোমবার বিকেল ৫টার পর থেকে ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading