ঢাকা-১৭ আসন: বিজয়ী নৌকা মার্কার আরাফাত

ঢাকা-১৭ আসন: বিজয়ী নৌকা মার্কার আরাফাত

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ জুলাই ২০২৩ । আপডেট ২১:৩০

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। আর ৫ হাজার ৬০৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান পেয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

সোমাবার (১৭ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফলাফল ঘোষণা করেন ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান। এই নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১২৪টি, ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। মোট ভোট দিয়েছেন ৩৬ হাজার ৫০৩ জন। এর মধ্যে ভোট বাতিল হয়েছে ৩৮৩টি। প্রদত্ত ভোট মোট ভোটারের ১১ দশমিক ৫১ শতাংশ। ভোটের ফল ঘোষণা করেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান

অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীক প্রার্থী সিকদার আনিসুর রহমান ১৩২৮ ভোট, গোলাপ ফুল প্রতীক প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট, ছড়ি প্রতীক প্রার্থী মো. আকতার হোসেন ৬৪ ভোট, ট্রাক প্রতীক মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৫২ ভোট, ডাব প্রতীক প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট এবং সোনালী আঁশ প্রতীক প্রার্থী শেখ হাবিবুল রহমান ২০২ ভোট পেয়েছেন।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading