শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে আদেশ জারি

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে আদেশ জারি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ । আপডেট ১০:২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশ বুধবারের স্বাক্ষরের তারিখ থাকলেও তা বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইদুর রহমান খান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার উদ্দেশ্যে ইতিপূর্বে ঘোষিত আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত এ মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক/দাখিল, উচ্চ মাধ্যমিক/আলিম এবং কারিগরি। সমমান পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো।

আগামী ২০ জুলাই বৃহস্পতিবার হিজরি নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী ২৩ জুলাই রোববার থেকে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথারীতি চালু থাকবে। বাতিলকৃত গ্রীষ্মকালীন ছুটি আগামী শীতকালীন ছুটির সাথে সমন্বয় করা হবে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়নসহ অন্যান্য শ্রেণির পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয় আদেশে।

এর আগে বুধবার সন্ধ্যায় শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভাশেষে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

মন্ত্রী বলেন, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আগেভাগে শিক্ষাবর্ষের কাজ শেষ করতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন ও অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হবে। তাই গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। শীতের ছুটির সঙ্গে তা সমন্বয় করা হবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই (বৃহস্পতিবার) হিজরি নববর্ষ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বহাল থাকবে। আগামী ২৩ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটি এখন আর হচ্ছে না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading