পোশাক নিয়ে কটাক্ষের শিকার ঐশ্বরিয়া

পোশাক নিয়ে কটাক্ষের শিকার ঐশ্বরিয়া

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জুলাই ২০২৩ । আপডেট ১৪:৩০

এয়ারপোর্ট-লুক নিয়ে বলিউডের সব তারকারাই সচেতন। কেউ দামি ব্র্যান্ডের পোশাকে নজর কাড়েন, তো কেউবা আবার লাখ টাকার ডিজাইনের অ্যাকসেসরিজে। কিন্তু ঐশ্বরিয়া রাই বচ্চনের সেসব বালাই নেই! পোশাক, সাজগোজের পরোয়া না করে বিমানবন্দরের ফটোশিকারিদের লেন্সের সামনে ধরা দিলেন তিনি। তারপর থেকেই তার ড্রেসকোড নিয়েই এখন তুমুল চর্চা নেটপাড়ায়।

দিন কয়েক আগেই গিয়েছিলেন ঘুরতে। এবার মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বাইতে ফিরলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। শনিবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা মিলল তারকা দম্পতির। পাপ্পারাজিদের দেখেই করজোরে প্রণাম করে অভিবাদন জানাল বচ্চন পরিবারের খুদে সদস্য। আর অমিতাভের নাতনির এমন মিষ্টি ব্যবহার নিয়ে যখন নেটপাড়া প্রশংসায় পঞ্চমুখ, তখন মা ঐশ্বরিয়ার সাজপোশাক নিয়ে একেবারে গেল গেল রব জুড়ে দিয়েছেন নেটদুনিয়ার ফ্যাশনিস্তারা।

ঐশ্বরিয়ার ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুললেন নিন্দুকেরা। কারও প্রশ্ন, আপনার কি ফ্যাশন বোধ একেবারেই চলে গেছে? কারও কটাক্ষ, এভাবে চুল কে হাইলাইট করায়? মনে পড়ছে না, শেষ কবে কেউ এভাবে চুল হাইলাইট করিয়েছে! কেউ বলছেন, সেই এক কালো রঙের ওভারসাইজড কোট পরে চলে এসেছেন! কারও মন্তব্য, কেন জানি না মনে হয়, ঐশ্বর্য বোধহয় মানসিকভাবে খুব কষ্টে আছেন। বিয়ের পর থেকেই তার স্টাইল স্টেটমেন্ট দিন দিন কেমন জৌলুস হারাচ্ছে! নেটপাড়ার একাংশ কটাক্ষ করে বলছেন, এ একেবারে ফ্যাশন বিপর্যয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading