জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ জুলাই ২০২৩ । আপডেট ১৬:৪৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) ফলাফল প্রকাশিত হলেও রাত ৮টায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) মো. আতাউর রহমান।

আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, এ পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৭৯ জন। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী। ১২২টি কেন্দ্রে ১৭৬টি কলেজে ২৮টি বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results. http://www.nubd.into/results) রাত ৮টার পর থেকে এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading