সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ জুলাই ২০২৩ । আপডেট ১৬:৩৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। সূত্র-ডিএসই-সিএসই।

বুধবার ডিএসইতে ৫৩৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১২২ কোটি ৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৬০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading