ডিএসই-সিএসইতে লেনদেন বেড়েছে

ডিএসই-সিএসইতে লেনদেন বেড়েছে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ । আপডেট ১৬:৪০

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই-সিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৭৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৩৮ কোটি ২২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৩৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading