একই সাবান সবাই ব্যবহার করলে কী হয় জানেন?
কিফায়েত সুস্মিত । মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩ । আপডেট ১৩:০৫
পরিবারের সবাই মিলে একই সাবান ব্যবহারের অভ্যাস প্রায় সব বাড়িতেই। কিন্তু সাধারণ এই অভ্যাসই হতে পারে বড়সড় ক্ষতির কারণ। অনেকেই এটি জানেন না। একটু খেয়াল করে দেখুন, বাড়ির প্রত্যেকে আলাদা আলাদা ব্রাশ দিয়ে দাঁত মাজছেন, গোসলের তোয়ালে আলাদা, চিরুনিও আলাদা। কিন্তু গোসলের সাবানের ক্ষেত্রে আবার এক। এটি যে সঠিক নয় তা এখান থেকেই বোঝা যায়।
২০০৬ সালে ইন্ডিয়ান জার্নাল অব ডেন্টাল রিসার্চ- এর গবেষণায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেখানে বলা হয়েছিল, সাবানের উপরের স্তরে কমপক্ষে পাঁচ ধরনের জীবাণুর দেখা মিলতে পারে। সেসবের মধ্যে যেমন ব্যাকটেরিয়া থাকে, তেমনই থাকে কিছু মারাত্মক ভাইরাসও।
আমেরিকান জার্নাল অব ইনফেকশন কন্ট্রোল-এ ২০১৫ সালে এই বিষয় নিয়েই একটি গবেষণাপত্র প্রকাশ হয়। যেখানে বলা হয়েছে, ৬২ শতাংশ বার সাবানে নানা ধরনের রোগ-জীবাণু থাকে। এই সংক্রমিত সাবান ব্যবহার করলে যাদের শরীরে কোনো সংক্রমণ নেই, তারাও আক্রান্ত হতে পারেন।
পোশাক পাল্টে হাত ধোন: করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে তার নাক ও মুখ দিয়ে ড্রপলেট বের হয়। তা অন্যজনের শরীরে বা পোশাকে পড়লে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে। আক্রান্ত ব্যক্তির স্পর্শ করা কোনো জিনিস ধরলেও করোনাভাইরাস সংক্রমিত হতে পারে। পোশাকে লেগে থাকা জীবাণু হাতের মাধ্যমে চোখ, নাক ও মুখে প্রবেশ করে। এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করাই শ্রেয়। ঘরে ফিরে পোশাক বদলে ফেলতে হবে। সেটি কখনোই কারও হাতে দেওয়া যাবে না। পোশাক পাল্টানোর সময় মুখে হাত দেওয়া থেকে বিরত থাকুন। ঘরোয়া পোশাক পরে হাত না ধুয়ে অন্য কোনো পোশাক বা জিনিসে হাত দেওয়া যাবে না। তাৎক্ষণিকভাবে পোশাক পরিষ্কার করা সম্ভব না হলে প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন। এভাবে ছোট ছোট সতর্কতা অবলম্বনের মাধ্যমে করোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব।
কাপড় ধোয়ার উপায়: ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় পানির তাপমাত্রা সর্বোচ্চ রাখুন। কাপড় ধোয়ার গুঁড়া সাবান ভাইরাস মেরে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাপড় ধোয়ার আগে ২০ মিনিট সাবান মেশানো পানিতে ভিজিয়ে রাখুন। কাপড় ধোয়া শেষ হলে রোদে ভালোভাবে শুকিয়ে নিন।
এই সাবানই কিন্তু আবার রোগজীবাণু ছড়ানো আটকাতে কাজ করে। সাবানে থাকা ফ্যাট জীবাণু ধুয়ে ফেলতে সাহায্য করে। তাহলে কি একই সাবান পরিবারের সবাই ব্যবহার করতে পারবেন? বিশেষজ্ঞরা বলছেন, সাবানের চেয়ে বেশি সমস্যা সাবান রাখার পাত্রে জমা পানিতে। এই পানি হলো নানা ধরনের জীবাণুর বাসা। যে কারণে সেখান থেকেই বেশি জীবাণু ছড়িয়ে পড়ে।

