মায়ের চরিত্রে অভিনয়ে আপত্তি নেই রাইমার

মায়ের চরিত্রে অভিনয়ে আপত্তি নেই রাইমার

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ আগস্ট ২০২৩ । আপডেট ০৯:০০

টলিউড অভিনেত্রী রাইমা সেনকে নিয়ে দিনদিন চর্চা বেড়েই চলেছে৷ তাকে নিয়ে নতুন করে বলার অপেক্ষা আর থাকে না। ফের শিরোনামে উঠে এসেছেন এই নায়িকা৷

২০১৩ সালের পর ২০২৩৷ দীর্ঘ দশ বছর পর পরমব্রত, রাইমা আর রুদ্রনীলকে দেখা যাবে বড়পর্দায়৷ ‘হাওয়া বদল’ ছবির সিক্যুয়েল ‘হাওয়া বদল-টু’ আসতে চলেছে৷ এই ছবি প্রসঙ্গে মুখ খুললেন রাইমা৷

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাইমা সেন জানিয়েছেন, ‘হাওয়া বদল-টু’র সিক্যুয়েলে ১৭ বছর বয়সি ছেলের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে৷ দশ বছর আগে যে বাচ্চাটি ছেলের চরিত্রে অভিনয় করেছিল সেই এখন বড় হয়ে গেছে৷ সে এখন ক্লাস টুয়েলভে পড়ে৷

মায়ের চরিত্রে অভিনয় করা নিয়ে অভিনেত্রী বলেন, ‘তারকাদের এমন কোনো শর্ত রাখা উচিত নয় যে, মায়ের চরিত্রে অভিনয় করা যাবেন না। এমন কোনো শর্ত বা ভাবনা কোনোটাই আমার নেই৷ শিগগিরই শুটিংয়ের জন্য বিদেশে পাড়ি দেব।’

রাইমা আরও বলেন, ‘চরিত্রের গভীরতা থাকলে আমি অভিনয় করতে রাজি৷ তবে অনেকটা বেশি বয়সের চরিত্র হলে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব৷ তবে কবীরকে দেখে মনে হচ্ছে আমাদের বয়স বেড়েছে।’

টলিউডের গণ্ডি পেরিয়ে হিন্দি, তামিল সিনেমাতেও নিজের জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। যদিও এখন আর সেভাবে চলচ্চিত্রে দেখা যায় না তাকে। হিন্দি সিনেমাতেও নেই উপস্থিতি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading