রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ আগস্ট ২০২৩ । আপডেট ১১:৩০

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (৫ আগস্ট) সকাল ৬টা থেকে রোববার (৬ আগস্ট) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৭ হাজার ৮১৩ পিস ইয়াবা, ৫৩ কেজি ৯০২ গ্রাম গাঁজা ছাড়াও ৪৫ দশমিক ২ গ্রাম হেরোইনসহ ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩২টি মামলা করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading