ইয়োহানিকে গান গেয়ে শোনালেন সাকিব

ইয়োহানিকে গান গেয়ে শোনালেন সাকিব

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ আগস্ট ২০২৩ । আপডেট ১১:৪৫

বছর কয়েক আগেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল ‘মানিকে মাগে হিথে’ শিরোনামে একটি গান। এই গান গেয়েই এশিয়ায় বেশ সাড়া জাগিয়েছিলেন গায়িকা ইয়োহানি। পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা হলেও ইয়োহানি নামেই বেশি পরিচিত তিনি। এবার জনপ্রিয় এ শিল্পীর সঙ্গে গান গাইতে দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও।

শ্রীলঙ্কায় বর্তমানে চলছে দেশটির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর। লঙ্কান প্রিমিয়ার লিগেই বর্তমানে খেলছেন সাকিব। ইতিমধ্যে টুর্নামেন্টের এবারের আসরে বেশ ভালো অবস্থানেই আছে টাইগার অলরাউন্ডারের দল গল টাইটান্স। আর এখানেই ইয়োহানির সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লঙ্কান প্রিমিয়ার লিগের অফিসিয়াল পেইজে আজ সকালে ইয়োহানির সঙ্গে সাকিবের সেই অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এতেই ইয়োহানির সঙ্গে গান গাইতে দেখা যায় সাকিবকে। অনুষ্ঠানের এক পর্যায়ে সিঙ্গিং চ্যালেঞ্জ অংশে সাকিবকে গান গাওয়ার চ্যালেঞ্জ করেন ইয়োহানি। এরপর একটি হিন্দি গানের কয়েক লাইন গেয়ে শোনান তিনি। তখন সাকিবকেও বেশ ভালোভাবেই ইয়োহানির সঙ্গে গলা মিলিয়ে সেই গান গাইতে দেখা যায়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে ইয়োহানি সাকিবকে প্রশ্ন করেন, লঙ্কা প্রিমিয়ার লিগে কেমন সময় কাটছে সাকিবের। উত্তরে সাকিব বলেন, যতদুর মনে করতে পারছি, অনূর্ধ্ব-১৯ এর সময় থেক্লে আমি শ্রীলঙ্কায় আসছি, বাংলাদেশও অন্তত প্রতি দুই বছরেই একবার করে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে আসে। সেই হিসেবে আমি অনেকবারই এখানে এসেছি। তবে এলপিএল খেলতে এবারই প্রথম এখানে এসেছি, এর অংশ হতে পেরে খুব ভালো লাগছে, দলও ভালো পর্যায়ে আছে, সব মিলিয়ে ভালো যাচ্ছে সময়।

এরপর সাকিবকে ইয়োহানি প্রশ্ন করেন, শ্রীলঙ্কার কোন বিষয়টি সবথেকে বেশি ভালো লাগে টাইগার অলরাউন্ডারের। জবাবে সাকিব বলেন, এখানকার আতিথ্য আমার সবসময় ভালো লাগে, মানুষ খুব বন্ধুত্বপূর্ন। তাই এখানকার সৌন্দর্য্যের পাশাপাশি আতিথেয়তায়ও আমি মুগ্ধ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading