গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা

গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ আগস্ট ২০২৩ । আপডেট ১২:০০

ইন্ডিয়ার জাতীয় ক্রাশ রাশমিকা মানদানা। যাকে নিয়ে চর্চা হয় প্রবল। তার সৌন্দর্য অনুরাগীদের মন কেড়ে নেয়। আর সেকারণে এ নায়িকার ব্যক্তিগত জীবন তথা প্রেম-ভালোবাসা নিয়ে তারা খোঁজ রাখেন।

সম্প্রতি বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে নেট মাধ্যমে এই জুটির একত্রে ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়।

এদিকে রাশমিকার একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। যেখানে তাকে অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দেখা যায়। অনুষ্ঠানটির সঞ্চালক তাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। তখনই তিনি বিবাহিত বলে জানান। এই প্রতিক্রিয়া দর্শকদের বিস্মিত করে দেয়। অবশ্য পরে খোলাসা করে জানান যে, গোপনে জাপানি অ্যানিমে চরিত্র ‘নারুতো’কে তিনি বিয়ে করেছেন।

জাপানি অ্যানিমেশন সিরিজ নারুতো ও নারুতো শিপুডেন অনেকের কাছে আবেগ। সেই তালিকায় রয়েছেন রাশমিকাও। অ্যানিমেশন চরিত্র ‘হিনাটা’র মতোই তার চুল বেগুনি রঙ করার ইচ্ছা প্রকাশ করেন। ‘হিনাটা’ আসলে জাপানি সিরিজের ‘নারুতো’র ভালোবাসা।

রাশমিকা বলেন, ‘নারুতো আমার হৃদয়ে আছে। এটি আমার প্রিয় চরিত্র। আমি সেই চরিত্রের সাথে বিবাহিত।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading