প্রতিভাবানদের নিয়ে কাজ করছে দেশের প্রথম সোস্যাল প্ল্যাটফর্ম ‘ফ্যানফেয়ার বাংলাদেশ’

প্রতিভাবানদের নিয়ে কাজ করছে দেশের প্রথম সোস্যাল প্ল্যাটফর্ম ‘ফ্যানফেয়ার বাংলাদেশ’

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ আগস্ট ২০২৩ । আপডেট ১৮:০০

বাংলাদেশের প্রথম সোস্যাল কমার্স প্ল্যাটফর্ম ‘ফ্যানফেয়ার বাংলাদেশ’। ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মে আছে প্রায় ৭ লাখেরও বেশি ইউজার, যারা প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট শেয়ার করছেন। কন্টেন্ট শেয়ারের ক্ষেত্রে আধুনিক ফিচারযুক্ত অন্যতম একটি মাধ্যম ফ্যানফেয়ার। বাংলাদেশে বেশ কিছু ভিডিও প্ল্যাটফর্ম আছে কিন্ত সেসব মাধ্যমে মনিটাইজ বা আর্নিং করা খুব একটা সহজ নয় আবার অনেক প্লাটফর্মে সেই সুবিধাও নেয়। তাই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফ্যানফেয়ার নতুন ও দারুন একটি মাধ্যম।

ফ্যানফেয়ার ব্যাবহারকারীরা ভিডিও শেয়ার করে কোয়ালিটি কন্টেন্টে পাচ্ছেন পয়েন্টস যেই পয়েন্টস দিয়ে তারা ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে অ্যাপ থেকেই অনলাইনে পণ্য অর্ডার করতে পারছেন। অন্যদিকে ফ্যানফেয়ার অ্যাপে প্রতিনিয়ত চলতে থাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও, কুইজ, পোল সহ মজাদার সব কন্টেস্ট। যেখানে ব্যবহারকারীরা অংশগ্রহন করলেই জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরষ্কার।

প্রতি মাসেই ফ্যানফেয়ার ইউজারদের জন্য অ্যাপে থাকছে একটি মেগা কন্টেস্ট। ‘ট্যালেন্ট ফেস্ট’, ‘ডিভাইস এন্ড গেজেট’ ও ‘মাই হোম নিডস’ সহ বিভিন্ন ধামাকা এসব কন্টেস্টে থাকে ধামাকা সব পুরষ্কার। ইউজাররা ফ্রিজ, টিভি, এসি, ওভেন ও স্মার্ট ফোন সহ নিত্যনতুন সব পুরষ্কার জিতে নিচ্ছেন যারা এসব ভিডিও কন্টেস্টে অংশগ্রহন করছেন। অন্যদিকে ফ্যানফেয়ারের পাশাপশি নামিদামি সব ব্র্যান্ডও স্পন্সর করেন এসব কন্টেস্টে। ইতিমধ্যে চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, ফোন এন্ড গেজেট, টেক এন্ড টক, ইকো বাংলা, আউট লুকস, আনিকাস কালেকশন সহ বেশ কিছু ব্র্যান্ডের কন্টেস্ট চলছে ফ্যানফেয়ার অ্যাপে।

অন্যদিকে দেশের জনপ্রিয় সব ইনফ্লয়েন্সার সহ উঠতি কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও কাজের সুযোগ করে দিচ্ছে ফ্যানফেয়ার অ্যাপ। প্রতিভাবানরা চাইলেই অ্যাপে কন্টেন্ট শেয়ারের পাশাপাশি আসতে পারেন ফ্যানফেয়ারের লাইভ স্টুডিওতে যেখানে তারা তাদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ফ্যানফেয়ার সেসব প্রতিভাকে প্রমোট করছে নিজস্ব বিভিন্ন সোস্যাল মিডিয়ায়। এক কথায় ভাল মানের কন্টেন্ট শেয়ারে ফ্যানফেয়ারে মিলবে পুরষ্কার তাই যারা কন্টেন্ট বানিয়ে আর্ন করতে চান বা অন্য সোস্যাল মিডিয়াতে কন্টেন্ট দিয়েও মনিটাইজেশন পাচ্ছেন না তাদের মেধা ও প্রতিভাকে তুলে ধরতে কাজ করছে ফ্যানফেয়ার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading