এক যুগ পরেও স্বজনরা কবর খুঁজে পাবেন: মেয়র আতিক

এক যুগ পরেও স্বজনরা কবর খুঁজে পাবেন: মেয়র আতিক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ । আপডেট ১৮:০৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি আতওতাধীন ছয়টি কবরস্থানকে ডিজিটাল ব্যবস্থাপনায় নিতে চাই। এজন্য সিটি করপোরেশন স্মার্ট কবরস্থান ব্যবস্থাপনা সিস্টেম নামে একটি অ্যাপ চালু করেছি। এর মাধ্যমে সব কবরের ডাটাবেজ থাকবে। কোন কবরের ওপর কাকে কবর দেওয়া হয়েছে তার ধারাবাহিকভাবে তালিকা থাকবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) গুলশানে সিটি করপোরেশনের নগর ভবনে এই সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, সিটি করপোরেশনে আগে কবরস্থানে কবরের কোনো কোড নম্বর ছিল না। স্বজনকে কবর দিলে কয়েক বছর পর তা খুঁজে পাওয়া যেত না। কারণ নির্দিষ্ট সময় পরপর এক কবরের ওপর আরেক কবর দেওয়া হয়। ডিজিটাল ব্যবস্থাপনায় একযুগ পর হলেও স্বজনরা কবর খুঁজে পাবেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বনানীসহ সব কবরস্থানে ৫০০ টাকায় দাফন করা যাবে। সিটি করপোরেশনের সব কবরস্থান নাগরিকদের জন্য উন্মুক্ত। বনানী কবরস্থানেও নিম্নআয়ের মানুষকে দাফন করা যাবে। কেউ নির্ধারিত ৫০০ টাকা দিতে না পারলে ফ্রিতে দাফন করতে পারবেন।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, কবরস্থান ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের আওতায় আসায় ঘরে বসেই কবরস্থানের দাফন সনদ সংগ্রহ করা যাবে। সফটওয়্যারের মাধ্যমে কবরস্থান ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হবে। এর মাধ্যমে কবরস্থানে দাফনদের তথ্যভান্ডার তৈরি হচ্ছে। কবরস্থান সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সফটওয়্যারে পাওয়া যাবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading