শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের স্মরণসভা আজ
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ আগস্ট ২০২৩ । আপডেট ১০:১০
জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বুধবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউডি/কেএস

