বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ । আপডেট ১৪:২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর পর ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাত্রিপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
ইউডি/সি

