‘দেশকে এগিয়ে নিতে হলে জনগণকে নৌকার পক্ষে রায় দিতে হবে’

‘দেশকে এগিয়ে নিতে হলে জনগণকে নৌকার পক্ষে রায় দিতে হবে’

উত্তরদক্ষিণ । শনিবার, ১৯ আগস্ট ২০২৩ । আপডেট ১৬:৩০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা উন্নয়ন চায়, নাকি ধ্বংস চায়। দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে হলে জনগণকে নৌকার পক্ষেই রায় দিতে হবে।

শনিবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের নামে তারাই মায়া কান্না করছে যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় এনেছিল, যারা বিচার হতে দেয়নি, যারা হত্যাকারীদের দায় মুক্তি দেয়। আর মানবাধিকারের নামে তাদের পাশে দাঁড়িয়েছে একাত্তরের স্বাধীনতাবিরোধী সেই পরাশক্তি।

মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, উনারা রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের অনুসারীদের দিয়ে উপাচার্যের কক্ষ দখল করেছিল। তারা সবকিছু তাদের হিসাব দিয়ে বিবেচনা করেন। যারা নর্দমার কিট তাদের নজরটাও নর্দমায় থাকে। যারা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছিল, যারা শিক্ষাঙ্গনে অস্ত্র নিয়ে এসেছিল তারাই এরকম অমর্যাদাকর বক্তব্য দিতে পারে।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এমন আহসান হাবীব। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজার অধ্যাপক ড. আনিসুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিব।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় শিক্ষামন্ত্রী নিজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেন। পাশাপাশি ২৮ জন বিশেষজ্ঞসহ ৭০ জন চিকিৎসক সেবা প্রদান করেন। দিনব্যাপী এ ক্যাম্পে ৩ হাজার রোগী ওষুধসহ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়া, ৫০০ দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading