মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু হবে ২০ অক্টোবর

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু হবে ২০ অক্টোবর
Metro rail

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ আগস্ট ২০২৩ । আপডেট ১৩:২৫

আগামী ২০ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

রবিবার (২০ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী ২০ অক্টোবর উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে ওইদিন বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেলের উদ্বোধন করা হয়। এরপর ২৯ ডিসেম্বর সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেল। এরপর থেকে সপ্তাহে ছয়দিন নিয়মিত যাত্রী পরিবহন করছে মেট্রোরেল।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading