প্রথম দেশ হিসেবে ‘কুমেরু’ জয়: চন্দ্রাভিযানে ইন্ডিয়ার ইতিহাস

প্রথম দেশ হিসেবে ‘কুমেরু’ জয়: চন্দ্রাভিযানে ইন্ডিয়ার ইতিহাস

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ আগস্ট ২০২৩ । আপডেট ১৯:৩০

বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের ‘কুমেরু’ জয় করেছে ইন্ডিয়া। দেশটির মহাকাশযান চন্দ্রযান-৩-এর অবতরণের কার্যক্রম সফল হয়েছে। চ‚ড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। চাঁদে চন্দ্রযান-৩-এর অবতরণের কার্যক্রম সফলভাবে শেষ হওয়ায় একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে ইন্ডিয়া। চাঁদে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় (আমেরিকা, রাশিয়া এবং চীনের পরেই) চতুর্থ হিসেবে নিজেদের নাম লেখালো তারা। এছাড়া চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পাচ্ছে ইসরো। ইন্ডিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান শ্রীধরা পানিকার সোমানাথ বলেছেন, আমরা চাঁদে সফলভাবে সফ্ট ল্যান্ডিং করেছি। ইন্ডিয়া এবার চাঁদজয় করেছে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ইন্ডিয়ার সফল চাঁদ অভিযান শুধু দেশটির একার সাফল্য নয়। এ অভিযানটি মূলত মানুষের কল্যাণের জন্য করা হয়েছে। এ কারণে এটার সাফল্য সমগ্র মানবতার জন্য নিবেদিত। তিনি আরও বলেন, ‘টিম চন্দ্রযান ও বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তারা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ইন্ডিয়ার ১৪০ কোটি নাগরিককেও শুভেচ্ছা।

প্রায় একই সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য লুনা-২৫ নামের মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। তবে রাশিয়ার মহাকাশযানটি গত গত শনিবার চাঁদে বিধ্বস্ত হয়। এর মধ্য দিয়ে ৪৭ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়। ২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ইন্ডিয়া। কিন্তু অভিযানটি ব্যর্থ হয়। গত ১৪ জুলাই ইন্ডিয়ার অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’, রোভারের নাম ‘প্রজ্ঞান’। ল্যান্ডারটি উচ্চতায় ২ মিটারের মতো, ওজন ১ হাজার ৭০০ কেজির বেশি। আকারে ছোট রোভারের ওজন ২৬ কেজি মাত্র।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading