কাজী নজরুলের কবিতা ও গান আমাদেরকে প্রেরণা জোগায়: রিজভী

কাজী নজরুলের কবিতা ও গান আমাদেরকে প্রেরণা জোগায়: রিজভী

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ আগস্ট ২০২৩ । আপডেট ১২:০০

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুঃসময় ও ঘোর দুর্দিন অতিক্রম করার জন্য কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমাদেরকে প্রেরণা জোগায়, উদ্দীপ্ত করে ও উজ্জীবিত করে। আমরা ফ্যাসিবাদের এক দুঃসময় এবং দুঃশাসনের মধ্যে বাস করছি। এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের অন্যতম প্রেরণা হচ্ছেন কাজী নজরুল ইসলাম।

রবিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমরা যখন মিছিল করি তখন জাতীয় কবি আমাদের প্রেরণা জোগান। জাতীয় কবি আজীবন এদেশের মানুষের কাছে সাম্যের কবি, দ্রোহের কবি ও প্রেমের কবি। এই মহান জাতীয় কবির প্রয়াণ দিবসে আমরা তাকে গভীরভাবে স্মরণ করি। আমাদের বিজয় অর্জন করতে হবে। আমরা যখন রাজপথে স্লোগান দেই এবং যখন কারাগারে যাই, তখনও প্রেরণা জোগান কাজী নজরুল ইসলাম।

তিনি বলেন, এই মহান জাতীয় কবির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। তার কবিতা এবং গান আজও এতটাই প্রাসঙ্গিক যে, আজকের দিনে অধিকার হারা, গণতন্ত্র হারা, মতপ্রকাশ ও কথা বলার স্বাধীনতা হারা পরিস্থিতির মধ্যে আমাদের এখনো উদ্দীপনা এবং প্রেরণার উৎস হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আজ আমাদের নেত্রী খালেদা জিয়া বন্দি, দেশনায়ক তারেক রহমান দেশে আসতে পারছেন না। শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি। গণতন্ত্রের পক্ষে স্লোগান ধরার জন্য আজকে তারা বন্দি, তাদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। একটি স্বাধীন দেশ তো এমন হওয়ার কথা ছিল না, জোর করে এমনটা করা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading