পৃথিবীতে বহু নোবেল বিজয়ীর বিরুদ্ধে দেশে দেশে মামলা হয়েছে: তথ্যমন্ত্রী

পৃথিবীতে বহু নোবেল বিজয়ীর বিরুদ্ধে দেশে দেশে মামলা হয়েছে: তথ্যমন্ত্রী
ড. হাছান মাহমুদ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ জানুয়ারি, ২০২৪, আপডেট ২০:৩২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পৃথিবীতে বহু নোবেল বিজয়ীর বিরুদ্ধে দেশে দেশে মামলা হয়েছে। অনেকে শাস্তি ভোগ করেছেন এবং কারাগারেও ছিলেন। মঙ্গলবার (০২ জানুয়ারি) চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর লেনের ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের রায় প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নোবেল শান্তি পুরস্কার নিয়ে বহু প্রশ্ন আছে। গাজায় কবরে শান্তি স্থাপন করার জন্য কখন যে বেঞ্জামিন নেতানিয়াহুকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে দেয়, সেটিও অনেকে আশঙ্কা প্রকাশ করেছে। প্রেসিডেন্ট হওয়ার পরপর বারাক ওবামাকে যখন নোবেল শান্তি পুরস্কার দিলো, তিনি অবাক হয়ে গেলেন… বললেন, আমাকে কেন দেওয়া হলো! মালালাকে ১৪ বছর বয়সে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। কোন সময় যে ১০ বছরের কাউকে দিয়ে দেয়, সেটি নিয়েও অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে আদালত দণ্ডিত করেছেন। এরপর আপিল করার শর্তে তাকে আবার জামিনও দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে-বিদেশে বিভ্রান্তি এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে। এখানে সরকার কোনো পক্ষ নয়, মামলাও করেনি। মামলা করেছে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীরা। সেই মামলায় শাস্তি হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, গ্রামীণ টেলিকমের এক দশকের বেশি সময় ধরে নিয়ম ভঙ্গ, কর ফাঁকি, তার কর্মচারীদের কল্যাণ তহবিল আত্মসাৎ এবং বিভিন্ন অনুমোদিত সংস্থা থেকে তিন হাজার কোটি টাকা অপব্যবহার করার অভিযোগ আছে। ১৯৮৩ সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুসারে, প্রতিষ্ঠানটির এমডি সরকারের মাধ্যমে নিযুক্ত হওয়ার কথা ছিল। ১৯৯০ সালের সংশোধনী অনুসারে, এমডি নিয়োগের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসে স্থানান্তরিত হয়। এই পরিচালক বোর্ডের চেয়ারম্যান ১৯৯০ সালের ১৪ আগস্ট ড. ইউনূসকে এমডি হিসেবে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য অনুরোধ করেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading