কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি নানকের

কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি নানকের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ জানুয়ারি, ২০২৪, আপডেট ২০:৩০

কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘কোনো কিশোর গ্যাং, মাঝারি গ্যাং কিংবা বড় গ্যাং এই এলাকায় থাকবে না। পরিষ্কার বলে দিচ্ছি, আগামী ৭ জানুয়ারির পর যদি কাউকে পাওয়া যায়, তাহলে এলাকাবাসীকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।’

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে মোহাম্মদপুর চাঁদ উদ্যান বাড়ি মালিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রায় ১০ হাজার ভোটার সম্বলিত হাউজিং সোসাইটির সুধিসমাজের পক্ষ থেকে ওই এলাকায় কমিউনিটি সেন্টার নির্মাণ, পানির পাম্প নির্মাণ, খেলার মাঠ নির্মাণ এবং সন্ত্রাস নির্মূলসহ কিশোর গ্যাংয়ের উৎপাতের অবসান কামনা করা হয়।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মোহাম্মদপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল, আমি সেই সন্ত্রাসীদের বিতাড়িত করেছিলাম। যে মোহাম্মদপুর চাঁদাবাজ আর মাদককারবারীদের স্বর্গরাজ্য ছিল… আমি তাদের বিতাড়িত করেছিলাম। ৫ বছর আমি ছিলাম না। এখন দেখা দিয়েছি কী? কিশোর গ্যাং… আমি কোনো কিশোর গ্যাং, মাঝারি গ্যাং, কোনো বড় গ্যাং এই এলাকায় থাকতে দেব না।’

তিনি বলেন, ‘কিশোর গ্যাংয়ের সঙ্গে যারা সংশ্লিষ্ট, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, আগামী ৭ জানুয়ারির পর যদি কাউকে পাওয়া যায়, তাদের হাত-পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। আপনারা এলাকাবাসী আমার সঙ্গে থাকবেন। আপনারা রাতে বাসাবাড়িতে নিশ্চিন্তে ঘুমাবেন। আর আমি রাতে আপনাদের রাস্তাঘাট পাহারা দেব। কে কত বড় সন্ত্রাসী, কে কত চাঁদাবাজ, কারা কত বড় কিশোর গ্যাং, আপনাদের সাথে এসব নিয়ে মোকাবিলা করব।’

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading