নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস আইনের ঊর্ধ্বে নন: ওবায়দুল কাদের

নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস আইনের ঊর্ধ্বে নন: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ জানুয়ারি, ২০২৪, আপডেট ২০:৪৫

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ব্যক্তির সামাজিক অবস্থানের কারণে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আইনের ঊর্ধ্বে নন। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে সাজা দিয়েছেন আদালত, আওয়ামী লীগ নয়। এর জন্য সরকার কেন সমালোচনার মুখে পড়বে?

সেতুমন্ত্রী মঙ্গলবার (০২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।তিনি বলেন, আদালতের রায়েই ইউনূস দন্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোন দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন?

নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে জনগণের যে অংশগ্রহণ তাতে এটা স্পষ্ট যে, ৭ জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। অথচ বিএনপি এবং তাদের দোসররা একতরফাভাবে বিরোধিতা করছে। বিএনপি লিফলেট বিতরণ বা সন্ত্রাসী কর্মকান্ড-যেটাই করুক না কেন নির্বাচন থেকে পেছানোর কোনো সুযোগ নেই।তিনি বলেন, বিএনপি এখন লিফলেট বিতরণের নামে কিছুটা নীরবতা দেখাচ্ছে। তবে হঠাৎ করেই তারা সশস্ত্র হয়ে মাঠে নেমে পড়বে। তাদেরকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। হঠাৎ করে তারা গুপ্ত হামলা, ভয়ংকরভাবে ঝুঁকে পড়তে পারে। শুনেছি এজন্য তারা প্রস্তুতি নিচ্ছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading