৭ জানুয়ারি গণকারফিউ কর্মসূচি দেওয়া হোক: জয়নুল আবদিন ফারুক

৭ জানুয়ারি গণকারফিউ কর্মসূচি দেওয়া হোক: জয়নুল আবদিন ফারুক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:০০

আগামী ৭ জানুয়ারি একদলীয় ডামি নির্বাচন বর্জনের দাবিতে জনগণের প্রত্যাশা আওয়ামী লীগের ওপর গণকারফিউ কর্মসূচি দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে ডামি নির্বাচন বর্জনের দাবিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ১৯৯৬ সালের ১৫ই ফেব্রয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সংবিধান রক্ষার্থে যে নির্বাচন করেছিল সেই সময় আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন ১৫ ফেব্রয়ারি গণকারফিউ কর্মসূচি পালন করা হবে। আজকে বিএনপির মতো বড় দলকে বাইরে রেখে যে একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জনগণ প্রত্যাশা করে আগামী ৭ জানুয়ারি ও গনকারফিউ কর্মসূচি দেওয়া হোক।

বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে কঠোর আন্দোলনের বিষয়ে বিএনপি নিশ্চয়ই চিন্তা করবে এমন মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, ৭ জানুয়ারি নির্বাচনকে জনগণ আগে বলা শুরু করেছিল ভাই আর ডামি। এখন বলা শুরু করেছে ৪ পুত্রের নির্বাচন নৌকা, ট্রাক, ঈগল আর পালক পুত্র লাঙ্গল। তাই আমরা মনে করি দেশে গণতন্ত্র ফেরানোর জন্য এবং মানবাধিকার ফেরানোর জন্য বিএনপি যে আন্দোলনে আছে এ আন্দোলন ইনশাল্লাহ চলবে সরকার বাধ্য হবে একদলীয় ডামি নির্বাচন বাতিল করতে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading