ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার শুনানি জানুয়ারি ১১-১২

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার শুনানি জানুয়ারি ১১-১২

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৭:২০

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে আগামী সপ্তাহে গণহত্যা মামলার শুনানি হবে। গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক’ কর্মকান্ডের জন্য প্রিটোরিয়ার একটি মামলা উপস্থাপনের পর আন্তর্জাতিক আদালত আগামী সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার উপস্থাপিত যুক্তি এবং ইসরায়েলের পাল্টা জবাব শুনবে। আন্তর্জাতিক আদালতের কাছে ইসরায়েলকে গাজায় তাদের সামরিক অভিযান স্থগিত করার জন্য অবিলম্বে আদেশ দেয়ার জন্য দক্ষিণ আফ্রিকার আবেদনকে ইসরায়েল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আদালত এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনীত আবেদনের প্রেক্ষিতে, ‘আইসিজে’ হেগের শান্তি প্রাসাদে ১১ জানুয়ারি বৃহস্পতিবার ও ১২ জানুয়ারি শুক্রবার, গণশুনানি করবে।

জেনোসাইড কনভেনশনের অধীনে ইসরায়েল তাদের বাধ্যবাধকতার লঙ্ঘন সম্পর্কিত গত শুক্রবার দাখিলকৃত দক্ষিণ আফ্রিকার আবেদনের অভিযোগে বলা হয়েছে, ইসরায়েল গাজায় প্যালেস্টাইনি জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকান্ডে জড়িত ছিল, জড়িত রয়েছে এবং বার বার এ ধরণের কর্মকান্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি আছে।

দক্ষিণ আফ্রিকার আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত এক্সে লিখেছেন-আইসিজেতে দক্ষিণ আফ্রিকার ছড়ানো রক্তক্ষয়ের মানহানিকর অভিযোগ ইসরায়েল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ আফ্রিকার অভিযোগ অস্বীকার করে ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল গাজা যুদ্ধে ‘তুলনাহীন নৈতিকতা’ প্রদর্শন করেছে।

দক্ষিণ আফ্রিকা অন্যান্য জরুরী পদক্ষেপের মধ্যে, আদালতের কাছে ‘ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে গাজায় তাদের সামরিক অভিযান স্থগিত করার এবং উভয় দেশকে ‘গণহত্যা প্রতিরোধকল্পে ক্ষমতার আওতায় থাকা সমস্ত যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণের আদেশ দেয়ার’ আবেদন করেছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading