স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতিসংঘের আশা

স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতিসংঘের আশা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৯:১৫

বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিশ্ব সংস্থাটির আশা, স্বচ্ছ ও সুসংগঠিত প্রক্রিয়ায় এ নির্বাচন ।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের জন্য ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৭০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে ৪০০ বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন। অথচ এমন অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ না নিয়ে প্রধান বিরোধী দল (মাঠের) বিএনপি বরং তা বর্জন করেছে। এ ব্যাপারে জাতিসংঘের কোনো পর্যবেক্ষণ আছে কি না, তা জানতে চান ওই সাংবাদিক।

জবাবে ফ্লোরেন্সিয়া বলেন, না, নেই। আমরা শুধু প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা, স্বচ্ছ ও সংগঠিত উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এতটুকুই আমাদের বলার আছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading