নাশকতা করে নির্বাচন ঠেকানো যাবে না: মেনন
উত্তরদক্ষিণ । শনিবার, ০৬ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৪:৪০
নাশকতা করে নির্বাচন ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন।
শনিবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে কমরেড রাশেদ খান মেনন বলেন, নাশকতা করে নির্বাচন ঠেকানো যাবে না। ২০১৪ সালের চেয়ে বেশি নাশকতা ও জ্বালাও পোড়াও করেও নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি-জামায়াত, এবারও পারবে না।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের উচিত গ্রাম-গঞ্জে এসে দেখে যাওয়া উচিত নির্বাচন কতখানি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি-জামায়াত ভোট বর্জন বা অসহযোগের কথা বলছে, তাদের নাশকতার চক্রান্ত ধরা পড়ে গেছে।
অপর আরেক বিবৃতিতে শুক্রবার রাতে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনা গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ট্রেনের আগুনে পুড়ে নিহত এবং আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
ইউডি/কেএস

