একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে : রিজভী

একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে : রিজভী

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১০:০০

একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে।

রবিবার (৭ জানুয়ারি) সকালে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতাল সফলে সকাল ৯টায় দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন রিজভী। আতঙ্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে সিল মেরে রেখেছে দাবি করে রিজভী বলেন, কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। বিএনপির আন্দোলন চলছে চলবে উল্লেখ করে রিজভী বলেন, আমি দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাচ্ছি।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading